বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি শান্তনু ঘোষ
দি নিউজ লায়ন ; শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের রামচন্দ্রপুর গ্রামে গিয়ে বঙ্গ ধ্বনি কর্মসূচী পালন করেন তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি শান্তনু ঘোষ। তার সাথে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আশীষ দে, তৃণমূল কংগ্রেসের নেতা লক্ষ্মণ পাত্র সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তিনি রামচন্দ্রপুর গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে রাজ্য সরকারের সাফল্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে গ্রামবাসীদের হাতে উন্নয়নএর রিপোর্টকার্ড তুলে দেন। গ্রামবাসীরা তার কাছে বিভিন্ন অভিযোগের কথা জানান।
তিনি গ্রামবাসীদের বলেন আপনাদের অভাব অভিযোগ খতিয়ে দেখার পর দ্রুত সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলার পর ওই এলাকায় থাকা একটি আশ্রমে এগিয়ে সাধুদের সাথে কথা বলেন এবং তাদের হাতে রিপোর্টকার্ড তুলে দেন শান্তনু ঘোষ ।তিনি তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করে বলেন যখন জঙ্গলমহল অশান্ত হয়ে উঠেছিল তখন কোথায় ছিল বিজেপি। কোথায় ছিলেন দিলীপ ঘোষ।
তাদের সেই সময় দেখা পাওয়া যায়নি। জীবনের ঝুঁকি নিয়ে সেই সময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি মাওবাদীদের বলেছিলেন সমাজের মূল স্রোতে দেশের জন্য অস্ত্র ধরতে , মানুষ খুন করার জন্য নয়। তাই মাওবাদীরা মমতার ডাকে সাড়া দিয়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। তাই জঙ্গলমহল শান্ত হয়েছে। রাজ্যে পরিবর্তনের পর জঙ্গলমহলের যে কাজ হয়েছে সারা ভারতবর্ষের কোন রাজ্যে সেই কাজ হয়নি অথচ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি।
বিজেপি কে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন যারা নেতাই গ্রামে গিয়ে মানুষ খুন করে নেতাই কে রক্তাক্ত করে দিয়েছিল ,সেই মানুষেরা এখন লাল ঝান্ডা বাদ দিয়ে বড় বিজেপি নেতা হয়ে গেছে। আর তৃণমূলে থাকা কয়েকজন নেতা এখন বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়েছে।তাতে তৃণমূলের কোন ক্ষতি হবে না। তাই তাদের থেকে দূরে থাকার জন্য তিনি আবেদন জানান। তিনি বলেন একটা মিথ্যাবাদী রাজনৈতিক দল হল বিজেপি।
তাই মিথ্যাবাদী রাজনৈতিক দলকে জঙ্গলমহল ছাড়া করার তিনি আবেদন জানান। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তিনি আপনাদের পাশে রয়েছে। উন্নয়নের কথা আপনারা ভাববেন না। উন্নয়ন তিনি আপনাদের দুয়ারে পৌঁছে দেবেন। সেই সঙ্গে তিনি বলেন বামেরা গোপীবল্লভপুর দুই ব্লকে কোন কলেজ তৈরি করেনি। তৎকালীন বাম সরকার রাজ্যে ক্ষমতায় থাকার সময় এই এলাকার কোন উন্নয়ন করেনি।রাজ্যে ক্ষমতায় আসার পর বেলিয়াবেড়া তে একটি সরকারি কলেজ তৈরি করেছে। এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে।
রামচন্দ্রপুর এলাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে রাস্তা তৈরি হয়েছে। তবুও যদি বলে কিছু হয়নি তাহলে ওরা কি করেছে। লোকসভা নির্বাচনে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার বান্দোয়ান এবং ঝাড়গ্রাম থেকে উড়িষ্যার বাড়িপদা পর্যন্ত রেল লাইন তৈরি করবে। প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কিন্তু লোকসভা নির্বাচনের পর এক বছরের বেশি অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।
যারা ভারতবর্ষের রেল কে বিক্রি করতে চলেছে তারাতৈরি করবে রেললাইন।দুই কোটি বেকার যুবক কে চাকরি দিবে বলেছিল ,একটা বেকার কে তারা চাকরি দেয়নি। ১৫ লক্ষ টাকা প্রতিটি মানুষের একাউন্টে দেওয়ার কথা বলেছিল এক টাকাও দেয়নি। এখন বলছে রাজ্যের ৭৫ লক্ষ বেকার কে বিজেপি চাকরি দিবে। তিনি বলেন আগে দুই কোটি পূরণ করুন তারপর বলবেন।
বিজেপির মত একটা মিথ্যাবাদী রাজনৈতিক দলের ধাপ্পাবাজি এখন মানুষ ধরে ফেলেছে। তাই ধাপ্পাবাজ সাম্প্রদায়িক শক্তিকে তিনি জঙ্গলমহল থেকে উৎখাত করার ডাক দেন। তিনি সর্বস্তরের মানুষকে বলেন আপনারা এগিয়ে আসুন মমতার মমতার পাশে থাকুন মমতা আপনাদের পাশে রয়েছে। বিজেপিকে আপনারা বিশ্বাস করবেন না।

Post a Comment